এক মাস আগে এ প্রকল্পেই গার্ডার চাপায় নিহত হন নিরাপত্তারক্ষী

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৭:২২ পিএম

রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অধীনে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার চাপায় প্রাইভেটকারের আরোহী দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস এবং প্রকল্প কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ক্রেন দিয়ে গার্ডার সরানোর সময় দুর্ঘটনা ঘটে।

এর আগে, ১৫ জুলাই গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একই প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী জিয়াউর রহমান (৩০) নিহত হন। ওই সময় এক শ্রমিক ও একজন পথচারীও আহত হন।

এছাড়া, ফ্লাইওভার নির্মাণের সময় ঢাকার তেজগাঁও ও মালিবাগ মোড় এবং চট্টগ্রামেও প্রাণহানি হয়েছে। ২০১২ সালে চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার পড়ে ২৯ জনের প্রাণহানি হয়।

এসব ঘটনায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা গণমাধ্যমে আসেনি।

প্রসঙ্গত, ২০১২ সালে বিআরটি প্রকল্পের কাজ শুরু হয়। শেষ করার কথা ২০১৭ সালে। তবে নানা জটিলতায় বারবার পিছিয়েছে কাজ। গত ডিসেম্বর পর্যন্ত কাজ শেষ হয়েছে ৬৮ শতাংশ। আগামী ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত