২০৪১ নাগাদ মাথাপিছু আয় ১২৫০০ ডলার

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২:৪৪ এএম

২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় সাড়ে ১২ হাজার মার্কিন ডলার দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। গতকাল সোমবার নগরীর এনইসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনার ফলে ১৯৭২-৭৩ সালের সাড়ে ৬ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ এখন বেড়ে ৪৬৫ বিলিয়ন ডলারে রূপ নিয়েছে। একইভাবে ২০৩১ সালের পরিকল্পনায় বলা আছে আমরা সর্বোচ্চ মধ্যম আয়ের দেশ হব। ২০৪১ সালের মধ্যে আমাদের মাথাপিছু আয় দাঁড়াবে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার।

পরিকল্পনা বিভাগের সচিব মো. মামুন আল রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক (ডিজি) বিনায়ক সেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত