জাতির পিতার প্রতিকৃতিতে বশেমুরমেইউ’র শ্রদ্ধা

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১১:০০ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বশেমুরমেইউ) একটি প্রতিনিধি দল।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল (অব.)-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত