না.গঞ্জে ছাত্রীকে ধর্ষণের পর হত্যা ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১২:৫৩ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও দুজনকে খালাস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন ইব্রাহিম ওরফে মনা, হৃদয় হোসেন ও জহিরুল ইসলাম ওরফে টিটু। খালাস পেয়েছেন হাবিব ও শাওন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ অক্টোবর ফতুল্লা থানার এনায়েতনগরের মধ্য ধর্মগঞ্জ এলাকায় রাজিম উদ্দিনের বাড়ির দ্বিতীয় তলায় বাদীর কন্যাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত