ধর্ষণের দায়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১২:০৭ এএম

বগুড়ার সোনতলায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সুজনকে লালমনিরহাটের কালীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুজনের বাড়ি সোনাতলার উপজেলার নামাজখালী গ্রামে। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

র‌্যাবের ভাষ্যমতে, গত ২৫ জুলাই এক গৃহবধূকে সুজন ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে সুজন আত্মগোপনে যায়। দীর্ঘদিন যাবৎ ভয়ভীতি দেখিয়ে সুজন ধর্ষণ করে আসছিল বলেও ওই গৃহবধূ জানিয়েছেন এবং গৃহবধূর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বগুড়ার সোনাতলা থানায় গত ৯ আগস্ট  মামলা করেন এবং বগুড়া ক্যাম্পেও একটি অভিযোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত