মাথায় গোল টাক হলে করণীয়

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:০২ এএম

মাথায় গোল টাক বলতে যা বোঝায়, এর নাম অষড়ঢ়বপরধ অৎবধঃধ। এলোপেসিয়া মানে কোন ধরনের টাক, তা আমরা অনেকেই জানি। এরিয়া শব্দটা এসেছে এরিয়াটা অর্থাৎ একটি জায়গায় বিশেষ ধরনের টাক অর্থে। মাথায় সাধারণভাবে টাক পড়া বলতে বোঝায় এমন একটি টাক যে টাক বয়সের সঙ্গে একটু করে দেখা যায়। এর মূল বংশগত।

কারণ

খুশকির কারণে চুল পাতলা হয়ে ক্রমেই টাকের সৃষ্টি করতে পারে। কিন্তু এ টাক সেটি নয়। এলোপেসিয়া এরিয়ার ক্ষেত্রে হঠাৎই টাক দেখা দেয় এবং মাথায় একটি বা কয়েকটি অংশে চুল না থাকলেও মাথার অন্য সব স্থানের চুল একদম স্বাভাবিক থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, সকালে ঘুম থেকে উঠে চুল আঁচড়াতে গিয়ে লক্ষ করলেন, মাথায় একটি স্থানের চুল নেই অথবা তিনি হয়তো খেয়ালই করেননি। আসলে চুল পড়ে গেছে বা ঝরে গেছে। ঝরে যাওয়া চুল বাতাসের সঙ্গে দূরে কোথাও উড়ে গেছে। তবে এ টাক যে শুধু মাথায় হবে, তা নয়। হতে পারে মাথা, দাড়ি, গোঁফ কিংবা ভ্রƒতে। প্রথম দিকে এ টাক এক বা দুটিতে সীমাবদ্ধ থাকলেও কিছুদিনের মধ্যে বেশ কয়েক স্থানে হয়ে থাকে। আবার একাধিক জায়গায় নাও হতে পারে। এ ধরনের চুল পড়ার বিশেষত্ব হচ্ছে, আক্রান্ত স্থানে চুলের কোনো গোড়া খুঁজে পাওয়া যায় না। চকচকে পিচ্ছিল মনে হবে স্থানটি। তবে কখনো কখনো দুয়েকটি চুল বা চুলের গোড়া বিদ্যমান থাকতে পারে এবং আক্রান্ত স্থানের ত্বক দেখলে মনে হতে পারে যেন স্থানটির ত্বক একটু দেবে গেছে। আবার এ রকম দেখা নাও যেতে পারে। কোনো কোনো রোগীর এ টাক ক্রমেই বেড়ে যেতে পারে। এ ধরনের টাক পড়তে পড়তে এক সময় পুরো মাথাটাই টাক হয়ে যায়। অর্থাৎ মাথার সব চুলই পড়ে যাবে। এ অবস্থায় টাককে বলা হয় এলোপেসিয়া টোটালিস। অর্থাৎ টোটাল মাথাই টাকযুক্ত। এ থেকে ক্রমেই বিস্তৃত হতে হতে পুরো দেহের চুল পড়ে যেতে পারে। কিছু কারণের উল্লেখ থাকলেও তা এখনো নিশ্চিত করা যায়নি। কেউ কেউ মনে করেন, এ রোগ বুঝি কোনো জীবাণু আক্রমণের ফলে হয়ে থাকে। আসলে এ ধারণা সঠিক নয়। বংশগত একটা ব্যাপার এ ক্ষেত্রে থাকতে পারে। মানসিক চাপও একটি কারণ হিসেবে ধরা যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের টাক আপনা আপনি  সেরে যায় বা চুল গজায়। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি এ ধরনের টাক হতে দেখা যায়, তাহলে নতুন করে চুল গজানোর সম্ভাবনা কমই থাকে। যদি খুব বড় একটি স্থানজুড়ে এ টাক হয় কিংবা এ ধরনের সমস্যা পাঁচ বছরেরও বেশি সময় ধরে হয়ে থাকে, তাহলে ভালো হওয়ার সম্ভাবনা কম থাকে। মাথার ছত্রাক থেকেও টাক হতে পারে। তবে সাধারণত শিশুদের ক্ষেত্রেই মাথার ফাঙ্গাস বা ছত্রাক হয়। সিফিলিস থেকেও এ ধরনের টাক হতে পারে। প্রাথমিক অবস্থায় লুপাস অ্যারিথেমাটোসিস থেকেও এমন টাক হতে দেখা যায়। আবার কেউ কেউ নিজের অজ্ঞাতসারে চুল টেনে তুলে ফেলে এমন টাক সৃষ্টি করতে পারেন বা করে থাকেন। কাজেই এসব কিছু মাথায় রেখে এ রোগ বা টাকের ডায়াগনোসিস নিশ্চিত করতে হবে।

চিকিৎসা কী

সাধারণত চুল পড়া বা এলোপেশিয়ার স্থায়ী সমাধান কমই থাকে। তবে কী কারণে চুল পড়ছে সেই কারণটি জানতে পারলে সে অনুযায়ী চিকিৎসা করালে উপশম হবে এ রোগের। তাই এমন সমস্যা দেখা দিলে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত