নারী জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিন কাটল দলীয় সেঞ্চুরি ছাড়াই। চার ম্যাচের কোনোটিতেই ১০০ রান করতে পারেনি কোনো দল। দায়টা অবশ্য আগে ব্যাট করা চার দলের। তবে এসব ছাপিয়ে জয়টাই মুখ্য। খুলনা, রংপুর, সিলেট ও রাজশাহী নিজ নিজ ম্যাচ জিতে শুভসূচনা করেছে লিগে। ১২তম লিগ এবার ভিন্ন আঙ্গিকে হচ্ছে। টি-টোয়েন্টি এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই সামনে রেখে এই আসর পুরোটাই হচ্ছে কুড়ি-বিশ ফরম্যাটে। সবগুলো ম্যাচই হয়েছে সিলেটের দুই মাঠে। তাতে সকালের দুই ম্যাচে ঢাকা বিভাগকে ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী। ঢাকার হয়ে জাতীয় দলের ফারজানা হক পিংকির ৪১ বলে ৪৩ রানই দিনের সর্বোচ্চ। একই ব্যবধানে চট্টগ্রামকে হারিয়েছে স্বাগতিক রাজশাহী। দুপুরের ম্যাচে বরিশালের বিপক্ষে ওই একই ৫ উইকেটের জয় পেয়েছে খুলনা। ময়মনসিংহের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে জিতেছে রংপুর।
×
