পূজা মণ্ডপে গান-বাজনার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৯:৫৪ এএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মনসা পূজা শেষে মণ্ডপের সামনে গান-বাজনার সময় পাপ্পু সরকার (২৭) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নওয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পাপ্পু সরকার একই গ্রামের পূর্ণ সরকারের ছেলে।

নিহতের বাবা পূর্ণ সরকার জানান, মনসা পূজা শেষে সন্ধ্যার পরে পাপ্পু ও তার বন্ধুরা মিলে এলাকার মণ্ডপের সামনে লাউডস্পিকারে গানের সঙ্গে নাচে তালে আনন্দে মশগুল ছিল।

এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে আসলে পাপ্পু লাউড স্পিকারের প্লাগ সকেটের সঙ্গে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লুৎফর রহমান হাসপাতালে আনার পূর্বে রোগীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত