ভেবেচিন্তে অর্থ লগ্নি করুন সিংহ, কুম্ভর সামনে সমূহ বিপদ

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১০:৪০ এএম

মেষ : আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ-সপ্তাহটা নির্বিঘে্ন পার হবে। পুরনো বেশ কিছু সমস্যার আশু সমাধান হবে। অর্থলাভের যোগ রয়েছে।

বৃষ : এ-সপ্তাহে মঙ্গল ও বুধের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। এ সময়ে প্রচুর পরিমাণে পানি পান করবেন।

মিথুন : আমাদের সমাজে সাধারণত বলা হয় সব ভালো যার শেষ ভালো। এবার আপনার ভালোর মাস। খারাপ সময় শেষ হচ্ছে। পরাস্ত রাহু।

কর্কট : আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে সফলতা নিশ্চিত।

সিংহ : এ-সপ্তাহে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থসংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করবে। ভেবেচিন্তে অর্থ লগ্নি করবেন।

কন্যা : আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। এ সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিবাহক্ষেত্রে এটা কার্যকরী।

তুলা : আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ট। এ-সপ্তাহে জীবনসঙ্গী হিসেবে কাউকে গ্রহণ না করাই ভালো।

বৃশ্চিক : চতুরতার মাধ্যমে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই। সৎপথে চলুন।

ধনু : অষ্টমপতি লগ্নের সপ্তম স্থানে অবস্থানের ফলে অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থ লগ্নি করুন। সফল হবেন।

মকর : শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে গার্হস্থ্যজীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষায় ভালো ফল লাভ হবে।

কুম্ভ : শনি গ্রহের যোগ রয়েছে। এ-সপ্তাহে আপনার মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। উৎকোচ পরিহার করুন। সামনে সমূহ বিপদ।

মীন : জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন। অযথা বিপরীত লিঙ্গের প্রলোভনে সাড়া দেবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত