ফেনীতে ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই ছাত্রনেতা বহিষ্কার

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০১:২৫ এএম

ফেনী সদর উপজেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করা ও প্রধান শিক্ষককে হুমকিধমকির ঘটনায় ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন ও সাজ্জাদ হোসেন সায়েমকে সংগঠনের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আকরামুজ্জামান রাজু ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন ও ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন সায়েম সংগঠনপরিপন্থী কাজ করায় তাদের ওই পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়া কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এ মর্মে সাত দিনের মধ্যে লিখিত জবাবের জন্য নির্দেশও দেওয়া হয়।

বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে স্থানীয় আবুল বশরের ছেলে রিয়াদ ও আনোয়ার হোসেনের ছেলে সায়েম প্রতিদিনই ছাত্রীদের উত্ত্যক্ত করছিল।  কদিন আগে এক ছাত্রীকে মোটরসাইকেলে করে তুলে নেওয়ারও চেষ্টা করে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত