সাতক্ষীরায় নরেন্দ্র মুন্ডা হত্যাকারীদের শাস্তির দাবি

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৪:৫৭ এএম

সাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ এবং নরেন্দ্র মু-া হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এসময় আজ সোমবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় ভূমি কমিটির ও বেসরকারি এনজিও সংস্থা ‘উত্তরণ’-এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, মুন্ডা সম্প্রদায়ের জমি প্রজাস্বত্ব আইনে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। অথচ শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের রাশেদুল ও এবাদুল ধুমঘাটের মুল্লুক চাদ মুন্ডার আট বিঘা জমি জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে জবরদখলের চেষ্টা করে। সেখানে বসবাসরত ২২টি মু-া সম্প্রদায়ের মানুষজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধানের বীজতলা পাওয়ার টিলার দিয়ে চষে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত