মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১০:১০ এএম

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা গেলে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী। 

রোববার (২১ আগস্ট) রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাড়কের নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে দুইজন চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। পথে ওই স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা গেলে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান। এ সময় আহত হন একজন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত