যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিরুদ্ধে এবার মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বাড়ি থেকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) যেসব নথিপত্র জব্দ করেছে সে বিষয়ে তদন্ত স্থগিত করার জন্য তিনি আবেদন করেছেন বলে জানিয়েছে সিএনএন। ফ্লোরিডার মার এ লাগোয় ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে গত ৮ আগস্ট ১১ সেট গোপনীয় কাগজপত্র জব্দ করে এফবিআই এজেন্টরা। সেগুলোর মধ্যে কিছু নথি গোপনীয়। কিছু দলিলপত্রে এমন সব তথ্য আছে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ‘নজিরবিহীন গুরুতর ক্ষতির’ কারণ হতে পারে বলে এফবিআই কর্মকর্তারা উল্লেখ করেছেন। আদালতে দায়ের করা ওই মামলায় ট্রাম্পের আইনজীবীরা অনুরোধ করেছেন, সেসব নথিপত্র যাচাই করার সময় যেন একজন নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
×
