গার্মেন্টস ঝুট নিয়ে ভারত যাচ্ছে প্রথম বাংলাদেশি জাহাজ

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৫৪ এএম

বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর নদীবন্দর থেকে প্রথমবারের মতো গার্মেন্টসের অপ্রয়োজনীয় ছাঁট (১১১ মেট্রিক টন ঝুট) নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি রাজ্জাকু’।

গতকাল শনিবার বেলা পৌনে ১টায় ঝুটের প্রথম চালান নিয়ে ভারতের আসাম রাজ্যের উদ্দেশে রওনা হয় জাহাজটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে কেন্দ্র করে এই চালানের বিশেষ মূল্য রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে মুন্সীগঞ্জের ধলেশ^রী নদীর তীরে এমভি রাজ্জাকু জাহাজটিকে বর্ণিল সাজে সাজানো হয়। বাংলাদেশের মোক্তার হোসেন ট্রেডার্সের রপ্তানি করা এই পণ্য নিচ্ছে ভারতের ভানসালি ইন্টারন্যাশনাল। এই চালান থেকে আয় হবে ২৬ হাজার ৮৫ ডলার।

সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. রুহুল আমিন বলেন, ‘এই ১১১ মেট্রিক টন ঝুট নিয়ে মুন্সীগঞ্জের নদীবন্দর থেকে প্রথমবারের মতো রওনা হচ্ছে এমভি রাজ্জাকু। এই পণ্য ভারতে পৌঁছাতে সময় লাগবে ছয় দিন। এর মধ্য দিয়ে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতি বছর প্রায় ১ লাখ মেট্রিক টন গার্মেন্টস ছাঁট রপ্তানি করা সম্ভব হবে। ভারতের আসাম, মহারাষ্ট্র, হরিয়ানা, তামিলনাড়– ও রাজস্থানে এই ঝুটের ব্যাপক চাহিদা রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত