সূর্যের সঙ্গে তার নামের মিল রয়েছে। তাই ভক্তদের আশা ছিল জ্বলে উঠবেন তিনি। ধুন্ধুমার ব্যাটে ঘায়েল করবেন প্রতিপক্ষকে। তবে সূর্যের মতো আর জ্বলে ওঠা হলো না সূর্যকুমার জাদভের।
নাসিমের সিম আপ ডেলিভারি, পড়ার পর একটু ঘুরে ভেতরের দিকে ঢুকল তীক্ষ্ণভাবে। আড়াআড়ি খেলার চেষ্টা করা সূর্যকুমারের ব্যাট ফাঁকি দিল তাতেই। ফিরেই ব্রেকথ্রু দিলেন অভিষিক্ত নাসিম শাহ, অসময়ে আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে আবার চাপে পড়ল ভারত। ১৮ বলে ১৮ রান করেন সূর্যকুমার।
নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। যার শর্ট বলের যাদুতে ঘুরে গিয়েছিল ম্যাচের মোড়। এবার ব্যাটিংয়েও তার পানেই চেয়ে থাকতে পারেন ভারত সমর্থকরা।
