রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১০:১৭ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৯ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৫১৮ পিস ইয়াবা, ১২১ গ্রাম হেরোইন ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত