প্রথমবার ওমর সানীকে নিয়ে ফারুকীর বিজ্ঞাপন, সঙ্গে পলাশ

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৫:৩৯ পিএম

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানীকে নিয়ে প্রথমবারের মতো কাজ করলেন নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জানা যায়, ফারুকীর নির্মাণে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন সানী। সানী-ফারুকীর সঙ্গে কাজটিতে যুক্ত ছিলেন সময়ের আরেক তরুণ তারকা ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জিয়াউল হক পলাশ।

ফারুকীর নির্দেশনায় প্রথম কাজের অভিজ্ঞতায় মুগ্ধ ওমর সানী। বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী এক কথায় অসাধারণ। তার সঙ্গে প্রথম কাজ করলাম। সহশিল্পী ছিল পলাশ। কাজটি করে তৃপ্তি পেয়েছি। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আরও কাজ করবো। ধন্যবাদ মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়াল টিমকে।’

অন্যদিকে ফেসবুকে তিনজনের একটি ছবি দিয়ে ক্যাপশনে ফারুকী লেখেন, ‘আসিতেছে! নগদের লাইসেন্স প্রাপ্তির দিনে নয়া নগদ টিভিসি ফিল্মিং উইথ পুরান অ্যান্ড নতুন চাল। বাদ যাবে না একটি শিশুও!’ স্ট্যাটাসের সঙ্গে মজার ইমোজিও জুড়ে দেন এই নির্মাতা। জানা যায়, বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন প্রচারমাধ্যমে অবমুক্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত