দ্বিতীয় সন্তানের বাবা হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর পলাশ। গতকাল বুধবার দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে নিশ্চিত করেন এই সংগীতশিল্পী।
কিশোর পলাশ বলেন, 'আমার একটি মেয়ে আছে। এবার পুত্রসন্তানের বাবা হলাম। এই অনুভূতি আসলে বলার মতো নয়। আমার পুরো পরিবার পুত্রের আগমনে খুশি। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের নাম এখনো রাখা হয়নি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।'
২০১২ সালে 'আমার ভাঙা তরী, ছেড়া পাল' গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন কিশোর পলাশ। এরপর একে একে 'ভবের বাড়ি', 'সইগো', 'দেহ ডিঙ্গি', 'আসমানের ও চাঁন', 'কলঙ্কি'সহ আরো বেশকিছু গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিশোর পলাশ।
