তৃতীয় অধ্যায় : স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা
বহুনির্বাচনী প্রশ্ন
১. ঝুঁকিপূর্ণ প্রস্তাবে
i. না বলতে হবে ii. দৃঢ়চেতা হতে হবে
iii. সরাসরি না বলতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকের আলোকে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এইডস একটি মারাত্মক রোগ। এটি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এর প্রতিরোধ জরুরি। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
২. মানবদেহে যেসব কারণে এইডস ছড়াতে পারে তা হলো
i. রক্তকণিকার মাধ্যমে ii. তরল পদার্থের মাধ্যমে
iii. একই সুচ ব্যবহারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. অন্যের দেহ থেকে রক্তগ্রহণের সময় আমাদের পরীক্ষা করতে হবে
i. রক্তে এইচআইভি আছে কি না ii. রক্তের গ্রুপ মিলে কি না
iii. সুস্থ কি না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. সামাজিকভাবে অত্যন্ত গর্হিত অপরাধ হলো
i. মাদকাসক্ত হওয়া
ii. অনৈতিক দৈহিক সম্পর্ক স্থাপন করা
iii. রাজনীতি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. এইচআইভি থেকে মুক্ত থাকার উপায়
ক. শিক্ষিত হওয়া খ. সচেতন হওয়া
গ. ডাক্তার হওয়া ঘ. লেখক হওয়া
উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুমনকে বিদেশে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রক্ত গ্রহণ করতে হয়েছিল। কিছুদিন পর সে বাড়ি ফিরে আসে। বর্তমানে তার শরীরের ওজন দ্রুত কমে যাচ্ছে এবং দীর্ঘদিন যাবৎ জ্বর ও শুকনো কাশি আছে। ডাক্তার রক্ত পরীক্ষা করে এক অচেনা রোগের নাম বললেন এবং কিছু পরামর্শ দিলেন।
৬. সুমনের অচেনা রোগটির নাম কী?
ক. এইচআইভি খ. এইডস
গ. হেপাটাইটিস-বি ঘ. মেনেনজাইটিস
৭. সুমনের ওই রোগ মানবদেহে আর কীভাবে সংক্রমিত হয়?
i. এক প্লেটে ভাত খেলে
ii. আক্রান্ত ব্যক্তির সুচ ব্যবহারে
iii. আক্রান্ত ব্যক্তির দেহকোষ প্রতিস্থাপনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. এইডস আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা কমে যাওয়া কোন ধরনের প্রভাব?
ক. শারীরিক খ. সামাজিক
গ. অর্থনৈতিক ঘ. পারিবারিক
৯. এইডস প্রতিরোধের উপায় কয়টি?
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
১০. কোন ভাইরাস মানবদেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা একেবারে ধ্বংস করে দেয়?
ক. এইডস খ. এইচআইভি
গ. বিপি ঘ. টিবি
১১. এইচআইভি ভাইরাস মানবদেহের কোথায় থাকতে পারে?
ক. শিরায় খ. মুখে গ. রক্তে ঘ. মস্তিষ্কে
উত্তর
১. ঘ, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. গ
