বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ দুইজন আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩০ পিএম

বেনাপোলের পুটখালী সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকরীকে আটক করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন- বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের মো. রমজান আলী হাবিবুর রহমান (২৯) ও মো. আবু বক্কর আক্তারুল ইসলাম (২৫)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি ) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে পুটখালী সীমান্তের ইছাপুর খালপাড় জামে মসজিদের পাশে রাস্তার উপর দুই পাচারকারী অবস্থান করছে।

বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। পরে দুই পাচারকারীর দেহ তল্লাশি করে জিন্সের প্যান্টের পকেট থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দ স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত