পর্নোগ্রাফি মামলা থেকে রেহাই চেয়ে আদালতে মুক্তির আবেদন করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা।
তবে তার আবেদনের বিরোধিতা করে বিরোধী পক্ষ বলছে, রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রাথমিকভাবে যে যে অভিযোগ উঠেছে, তার যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তাই এই মামলায় রাজকে রেহাই দেওয়া উচিত নয়।
বিরোধীপক্ষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজের আইনজীবী প্রশান্ত পাতিল বলেন, ‘আমরা সব অভিযোগের উত্তর দিতে প্রস্তুত। যদিও এ ক্ষেত্রে প্রাথমিকভাবে একটি মামলা সাজানো হয়েছে, তবে আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। সত্যিটা ঠিক প্রকাশ পাবে।’
তিনি আরও জানান, কুন্দ্রার বিরুদ্ধে কোনো স্পষ্ট প্রমাণ নেই। আদালতে যুক্তি দিয়েই এই মামলা লড়বেন তারা।
গত বছর মুম্বাই পুলিশ পর্নোগ্রাফি-কাণ্ডে গ্রেপ্তার করে রাজ কুন্দ্রাকে।
দুই মাস জেলে থাকার পর জামিন পেয়েছিলেন শিল্পার স্বামী। স্বামীর গ্রেপ্তারের পর বি-টাউনে চর্চার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী।
তার স্বামীর বিরুদ্ধে বেআইনিভাবে পর্নোগ্রাফি বা নীল ছবি বানানোর অভিযোগ আনা হয়েছিল। তার এই ব্যবসার সঙ্গে বিদেশ-যোগ রয়েছে বলেও জানান মুম্বাই পুলিশের তদন্তকারী কর্মকর্তারা। যদিও রাজ সমস্ত অভিযোগই অস্বীকার করেছিলেন।
মুম্বাই পুলিশ পর্নোগ্রাফি মামলায় চার্জশিট দাখিল করার পর এই মামলা থেকে রেহাই চেয়ে আদালতে মুক্তির আর্জি জানিয়েছেন রাজ।
গতকাল শুক্রবার রাজ কুন্দ্রার ৪৭তম জন্মদিন উপলক্ষে নেট মাধ্যমে পোস্ট করেছেন শিল্পা। রাজের সুস্বাস্থ্য এবং সুরক্ষা কামনা করেছেন তিনি।
