সিলেটের ফেঞ্চুগঞ্জে রবিবার নৌকা বাইচ প্রতিযোগিতা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৭:১১ পিএম

বাংলাদেশের গ্রামীন খেলাধুলা একে একে হারিয়ে যাচ্ছে। সে রকমই একটি খেলা নৌকা বাইচ। এক সময় গ্রামে-গঞ্জে নিয়মিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। নৌকা বাইচ প্রতিযোগিতাকে সামনে রেখে এলাকায় উৎসবের আমেজ তৈরি হতো। এখন সেই নৌকা বাইচ প্রতিযোগিতা এক প্রকার হয় না বললেই চলে।

সেই হারানো ঐতিহ্য ফেরানোর লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে আয়োজিত হচ্ছে নৌকাবাইচ প্রতিযোগিতা। উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বরিউলীতে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে ‘বদরুল আলম নৌকা বাইচ প্রতিযোগিতা’। আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে এবারের আসর।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান। আরও উপস্থিত থাকবেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীমা শারমীন, নৌকা বাইচ প্রতিযোগিতার চেয়ারম্যান বদরুল আলম, ঢাকা সংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য মো. মহিউদ্দিন পলাশ, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাখয়াত হোসাইন, বেঙ্গল গ্রুপের স্বত্তাধীকারী মশাহীদ আহমেদ, ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতি  ইউকের মেজাম্মেল হক সুনাম,  রাহেলা শেখ, আবুল কালাম পিন্টু, মোহাম্মদ শামীম আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত