হৃত্বিকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপাকে পড়লেন এক অনুরাগী। হাতে ফোন ক্যামেরা নিয়ে হৃত্বিকের গা ঘেঁষে ছবি তুলতে গিয়েই বিব্রতকর অবস্থা যুবকের। একটু বেশিমাত্রায় হৃত্বিকের কাছাকাছি চলে আসায় ক্ষেপে যান অভিনেতা। বিরক্ত হয়েও অনুরাগীকে ঠেলে একপাশে সরিয়ে দেন। চিৎকারও করে ওঠেন হৃত্বিক।
ঘটনাটি ঘটে হৃত্বিক ও সাইফের নতুন ছবি 'বিক্রম-ভেদা'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। ভিডিওটি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
মুখোমুখি বলিউডের দুই হ্যান্ডসাম নায়ক। দুজনেই মারকুটে। একজন ভালোর জন্য লড়ছেন, অন্যজন খারাপের হয়ে। সত্য ও মিথ্যার এক আজব লড়াই। ঠিক এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে হৃত্বিক রোশন ও সাইফ আলি খানের 'বিক্রম ভেদা'। এবার সেই ছবিরই ট্রেলার প্রকাশ পেল।
ট্রেলারটি অ্যাকশনে ভরা। ঝলক দেখে যা বোঝা যাচ্ছে, এই ছবির গল্প ভালো ও মন্দের লড়াই। শুধু তাই নয়, জানা গেছে, জনপ্রিয় লোককথা বিক্রম-বেতালের গল্পের আদলেই এই ছবির গল্প এগোবে। যেখানে সাইফকে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর হৃত্বিক খলনায়ক। ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। সূত্র : জিনিউজ
