গাজীপুর মহানগর টঙ্গীর বউবাজার ও আরিচপুর এলাকা থেকে মোবাইল চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ চোরাই মোবাইল সেট, সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়। গতকাল রবিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান জানান, চোর চক্র গাজীপুর ও টঙ্গীর বউবাজারসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ মোবাইল কেনাবেচা করে আসছিল।
×
