মেষ: জন্মকুন্ডলী অনুযায়ী জাতক ঋণের জালে জড়িয়ে পড়বেন। ঋণ পরিশোধে সচেষ্ট হোন। আপনি চেক জালিয়াতির প্রতারণায় গ্রেপ্তার হতে পারেন।
বৃষ: কামদেবের শর এখন মঙ্গলগ্রহের দ্রাঘিমাংশে অবস্থানের ফলে জাতকের মাসব্যাপী উপবাস সমাপ্ত হবে। অশুচিগ্রস্ত রমণীর সান্নিধ্য পরিহার করুন।
মিথুন: নারী-পুরুষ নির্বিশেষে পৈতৃক সম্পত্তির অধিকারী হবেন। ভাই ভাই ঠাঁই ঠাঁই এক্ষেত্রে প্রযোজ্য নহে। সকলে একই ছাদের নিচে বসবাস করবেন।
কর্কট: শনিগ্রহের প্রভাবে পুরনো প্রেমিকার প্ররোচনায় ভক্ষণজনিত সমস্যার সম্মুখীন হবেন। অযাচিত পরকীয়া প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া ভালো।
সিংহ: প্রবাসী স্বামীর অবর্তমানে শ্বশুরকুলের প্রবীণ বৃদ্ধের কুপ্রস্তাবে বিব্রত হতে পারেন। তবে ক্রোধের বশবর্তী না হয়ে সুচতুরতার সঙ্গে এড়িয়ে যান।
কন্যা: বন্ধুবান্ধব দ্বারা অর্থ ক্ষতির সম্মুখীন হবেন। বিশেষ বান্ধবীর চতুরতায় ও কামুকতায় আপনাকে দ্বিধায় ফেলবে।
তুলা: চট জলদি বড় কোনো কাজে হাত দেবেন না। বিবাহসংক্রান্ত সিদ্ধান্ত পরিবারের প্রবীণদের পরামর্শে গ্রহণ করুন।
বৃশ্চিক: নারী ছলনাময়ী অতএব সুন্দরী রমণীর মিষ্ট কথায় পরিতোষ লাভ না করায় ভালো। যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে চিন্তা করবেন।
ধনু: জন্মকুন্ডলীতে রাহু কেন্দ্রাদি শুভস্থানগত হওয়ায় এবার জমিয়ে ব্যবসা করতে পারেন।
মকর: লগ্ননির্ণয়ে জাতকের জন্মসময়ে কেতুগ্রহের কর্কট ক্রান্তির মধ্যজামে অবস্থানের ফলে নানা সমস্যায় ভুগবেন। অনূঢ়ার সহায়তায় পরিত্রাণ পাবেন।
কুম্ভ: সপ্তশূন্য চক্রানুযায়ী চন্দ্রে দ্বিশূন্য রিষ্ট হওয়ায় ত্রিপাপ চক্রে, জ্বররোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সতী কোনো অনূঢ়ার সান্নিধ্যে বিপদ কাটবে।
মীন: নেশা জাতীয় দ্রব্যের প্রতি আসক্তি জন্মাতে পারে। বিচক্ষণতার সঙ্গে দুশ্চরিত্র বন্ধু-বান্ধবের সঙ্গে মিশবেন না।
