অবৈধপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ আটক ৩

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ এএম

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা। 

আটককৃতরা হলেন- হবিগঞ্জ সদরের রতিন্দ্র গোপের ছেলে তনু গোপ (৩৭, শরীফপুরের লালারচক গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আব্দুল হাসিব (২৭) ও একই গ্রামের আব্দুল খালিকের ছেলে ইমন আহমদ (১৯)।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে অনুপ্রবেশকালে শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তপুসহ দুই দালালকে আটক করা হয়। আটককৃতদের রাতে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, মঙ্গলবার রাতে বিজিবির সদস্যরা আটককৃতদের থানায় হস্তান্তর করে। বুধবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত