চীনের ওপর নতুন নিষেধাজ্ঞার চিন্তা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:১৪ পিএম

তাইওয়ানে আক্রমণ চালানো থেকে চীনকে দূরে রাখতে পেইচিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। একই ধরনের পদক্ষেপ নিতে তাইপে ইউরোপীয় ইউনিয়নের ওপরও কূটনৈতিক চাপ বাড়িয়েছে বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটনের ভাবনা এবং ইউরোপীয় ইউনিয়নের দূতদের সঙ্গে তাইপের পৃথক পৃথক লবিং এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। তাদের ভাষ্য, সম্প্রতি তাইওয়ান প্রণালি ঘিরে যেভাবে সামরিক উত্তেজনা বাড়ছে, তাতে স্বশাসিত দ্বীপটিতে চীনের আক্রমণ চালানোর শঙ্কাও বাড়ছে, তারই প্রতিক্রিয়া হিসেবে এ নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে।

রয়টার্স বলছে, পশ্চিমা দেশগুলো এরই মধ্যে কম্পিউটার চিপস ও টেলিকম সরঞ্জামসহ সংবেদনশীল প্রযুক্তি খাতে চীনের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগে বিধিনিষেধ আরোপ করেছে। এর সঙ্গে এখন আরও খাতে নিষেধাজ্ঞার কথা ভাবা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত