এমপিও শিক্ষকদের বেতন ১০% কর্তন নিয়ে রুল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৩ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কর্তনের বিপরীতে কেন বাড়তি আর্থিক সুবিধা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে তাদের অবসরের আর্থিক সুযোগ-সুবিধা কেন ছয় মাসের মধ্যে প্রদান করা হবে না রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনকারীদের সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।

গত ৩১ আগস্ট হওয়া এ রুলের বিষয়টি গতকাল বুধবার গণমাধ্যমকে জানান আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত