বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জার্মানির অবদান আরও জোরালো হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এ সাক্ষাৎ হয়। জার্মানির রাষ্ট্রদূত এলে তাকে স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
এ সময় বন্ধুপ্রতিম দুটি দেশের সামাজিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বাংলাদেশ ও জার্মানির ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জার্মানির অবদান আরও জোরালো হবে।’
