লাস্যময়ী মৌনির ছবিতে ঘুম উড়েছে নেটিজেনদের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩০ পিএম

ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন মৌনি রায়। বাঙালি কন্যার অভিনয় ছোট পর্দার দর্শক দারুণ উপভোগ করতেন। এখন টেলিভিশনের গণ্ডি পরিয়ে বড় পর্দার দর্শকের মনোরঞ্জনেও সফল মৌনি।

image

রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্রে বং বিউটি মৌনি রায়ও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। জুনুনের মতো খল চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী।

image

একদিকে যখন 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে ঝড় তুলছে, অন্যদিকে তখন নীল জলের নিচে জলকেলিরত মৌনি রায়ের সর্বসাম্প্রতিক ছবি ভাইরাল হয়েছে সোশারল মিডিয়ায়। বিকিনি পরিহিতা মৌনি রায়ের নতুন ফটোশুটে নেটপাড়ায় চড়ছে উষ্ণতার পারদ।

image

মনোরম প্রাকৃতিক পরিবেশে লাস্যময়ী মৌনির ছবিতে ঘুম উড়েছে নেটবাসীর। কোথায় ঘুরতে গিয়ে এত সুন্দর ছবি তুলেছেন পর্দার খলনায়িকা জুনুন ওরফে মৌনি রায়?

(ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত