পদ্মা সেতুর নাট খোলা বায়জিদের জামিন স্থগিত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০২:১৭ এএম

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করা বায়জিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিত করে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এ মামলায় বিচারিক আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন বায়জিদ। গত ১৪ সেপ্টেম্বর তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের দেওয়া এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর ধারাবাহিকতায় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল ইসলাম। বায়জিদের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত