ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০১:১২ এএম

ফেনীর ফুলগাজী উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। গত রবিবার মধ্যরাতে দৌলতপুর গ্রামের দুটি স্থানে বাঁধ ভেঙে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়। ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাঠের ফসল, পুকুরের মাছ, ঘরবাড়ি আর এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ও ফুলগাজী সেতুর উত্তর পাশে দারুল উলুম মাদ্রাসার কাছে ফেনী-পরশুরাম সড়কে পানি উঠেছে।

উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে ভারতের উজানের পাহাড়ি ঢলে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর অংশের দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ওই ইউনিয়নের উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, ঘনিয়ামোড়া ও বৈরাগপুর গ্রাম প্লাবিত হয়েছে। ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলীম বলেন, বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙনের ফলে চারটি গ্রাম প্লাবিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত