রাতে সন্তানের জন্ম দিয়ে সকালে পরীক্ষা কেন্দ্রে রুনা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০২:১৮ পিএম

আগের দিন রাতে কন্যা সন্তান জন্ম দিয়েছেন মানিকগঞ্জের রুনা আক্তার। পরদিন বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি।

রুনা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের একজন নিয়মিত ছাত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আমার বিদ্যালয়ের পরীক্ষার্থী রুনা আক্তার বৃহস্পতিবার দিবাগত রাতে সাটুরিয়ার একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তার অদম্য ইচ্ছাশক্তির বলে বৃহস্পতিবার মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

রুনা আক্তার বলেন, আমরা দুজনেই সুস্থ আছি। বাচ্চাকে ক্লিনিকে রেখে সিটে বসেই আজকের গণিত পরীক্ষা দিয়েছি। আশা করি পরীক্ষায় ভালো ফল করব।

সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব  মো. জসিম উদ্দিন বলেন, রুনা নামের পরীক্ষার্থী সুস্থ অবস্থায় গণিত পরীক্ষা দিয়েছেন।

কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, লেখাপড়ায় রুনার অনেক আগ্রহ আছে। রুনা আমার বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। রাতে কন্যা সন্তান জন্ম দিয়েছে। বিষয়টি আমি রাতেই জানতে পারি। তখনই ভাবছিলাম মেয়েটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সবাইকে অবাক করে সকালে হেঁটে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমরা ওর সফলতা কামনা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত