দিনাজপুরে পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৩ পিএম

দেশের বিভিন্ন রেল স্টেশনে থাকা পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষাসামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত সংগ্রহ করে দেওয়া স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে বালুবাড়ী মহিলা কলেজ মোড়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন রেল স্টেশনে থাকা পথশিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। তাদের মাঝে শিক্ষার কোনো আলো না থাকায় অল্প বয়সে তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। দেশের অনেক স্থানের মেধাবী শিক্ষার্থীরা টাকার অভাবে পড়ালেখা করতে না পারায় শিক্ষা থেকে ঝরে পরছে। আমরা সে সব বিষয় বিবেচনা করে  স্বেচ্ছাসেবী সংগঠন চালু করে তাদের সহায়তা করে যাচ্ছি।

আগামীতে পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে পথশিশুদের জন্য স্কুল তৈরি করে তাদের শিক্ষার আলোয় আলোকিত করার আহ্বান জানান বক্তারা।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল সরকারি কলেজের প্রভাষক অমিত কুমার বসাক, বিশেষ অতিথি ছিলেন রানীরবন্দর জামে মসজিদের ইমাম শাইখ শফিকুল ইসলাম ও ইউসিসি নিউরন নার্সিং কোচিং দিনাজপুরের ম্যানেজার মাজেদুল ইসলাম।

দিনাজপুর পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি কে এম নাহিদ হাসান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, সাংগঠনিক সম্পাদক রাব্বানী,

আব্দুলাহ, আতিক, পারভেজ, নুর মোহাম্মদ, মাহাবুব, রুমানা প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত