বিয়ের ১০ বছর

একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ সন্তানের কেউ বাঁচল না

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩২ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক সঙ্গে জন্ম নেওয়া পাঁচ সন্তানের কেউ আর বেঁচে নেই। গত বৃহস্পতিবার রাতে উপজেলার একটি বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচার ছাড়াই ওই পাঁচ নবজাতকের জন্ম দেন ঊনত্রিশ বছর বয়সী এক নারী। তবে কিছুক্ষণ পরই একে একে পাঁচ নবজাতকই মারা যায়। ওই নারীর বাড়ি  উপজেলার কানাইডাঙ্গা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ বলেন, স্বামীর সঙ্গে ওই প্রসূতি বিকেলে পেট ব্যথা নিয়ে ক্লিনিকে আসেন। ক্লিনিকে আসার পরই প্রথমে একটি সন্তানের জন্ম দেন। পরে চিকিৎসকের সহযোগিতায় বাকি চার সন্তানের স্বাভাবিক জন্মদান করানো হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাঁচ নবজাতকের মৃত্যু হয়।

ওই গৃহবধূর স্বামী বলেন, বিকেলে স্ত্রীর পেট ব্যথা হলে ক্লিনিকে নিয়ে আসি। এরপরই একে একে পাঁচটি সন্তান জন্ম নেয়। বিয়ের ১০ বছর পর সন্তানের মুখ  দেখলাম, কিন্তু কেউ বেঁচে রইল না। স্ত্রী সুস্থ আছেন।

কর্তব্যরত চিকিৎসক মাসুমা ফেরদৌস বলেন, বাচ্চাদের বয়স হয়েছিল সাড়ে ৪ মাস। প্রসূতি চিকিৎসাধীন এবং সুস্থ আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত