মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ২২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:০৪ পিএম

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ২২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাত ৩টার দিকে দুটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ডিজেল জব্দসহ ২ জনকে আটক করেন নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড সদস্যরা।

আটকরা হলেন- মো. জলিল সরদার (৪২) ও মো. তারেক রহমান (১৯)। এদের বাড়ি পটুয়াখালীর মহিপুর ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী নদীতে পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

এ সময় দুটি ইঞ্জিনচালিত ট্রলারে তল্লাশি চালালে চোরাই ডিজেল জব্দ করতে সক্ষম হন। এ ঘটনায় ২ জনকে আটক করে।

তিনি আরও জানান, জব্দকৃত ডিজেলের বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। পরে জব্দকৃত ডিজেল ও আটকদের সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত