ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য, বেরোবি শিক্ষার্থী আটক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৩ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়ে মন্তব্য লেখার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তার নাম সুজন পাল।  তিনি বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। গতকাল শনিবার ভোরে ওই শিক্ষার্থীর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ থেকে আটক করা হয়।

রংপুর তাজহাট থানার ওসি এ কে এম নাজমুল কাদের বলেন, “আটক শিক্ষার্থী থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করেছে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। আমরা চাই না কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত হোক। শিক্ষার পরিবেশ নষ্ট হোক। ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার কারও নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত