স্কুল চলাকালে স্কুলের পোশাকে বাইরে পেলে আটকের নির্দেশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪ এএম

স্কুল চলাকালে কোনো শিক্ষার্থীকে হোটেল-রেস্টুরেন্ট কিংবা পার্কে ঘুরতে দেখা গেলে তাকে আটক করার নির্দেশ দিয়েছেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ ছাড়া স্কুল-কলেজের সামনে এমনকি পাড়া-মহল্লায় কোনো বখাটে ঘোরাফেরা করলে তাদেরও আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি তিনি পুলিশের সোর্স বলে কেউ পরিচয় দিলে তাকেও আটক করে পুলিশে দেওয়ার আহ্বান জানান।

গত রবিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে ওপেন হাউজ ডের অনুষ্ঠানে এ ঘোষণা দেন পুলিশ সুপার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন।

 সৈয়দপুর থানার আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত