মোহাম্মদপুরে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০১:১২ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় নির্মাণাধীন ১২ তলা ভবন থেকে পড়ে আফজাল (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।

আফজালের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা থানার সোনাপুর গ্রামে। নির্মাণাধীন ওই ভবনে থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত