গ্রেটার নিউইয়র্ক চেম্বারের সঙ্গে এফবিসিসিআইর সমঝোতা চুক্তি সই

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের মূল ধারার অর্থনীতি ও বাজারে বাংলাদেশের অন্তর্ভুক্তি বাড়াতে গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি সই করেছে এফবিসিসিআই। 

রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত 'বঙ্গবন্ধুর ভিশন ও বাংলাদেশি ইমিগ্রান্ট ডে' শীর্ষক সেমিনারে এ চুক্তি সই হয়। চুক্তিতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও গ্রেটার নিউইয়র্ক চেম্বারের সভাপতি মার্ক জেফ স্বাক্ষর করেন। 

এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৪ সালে বাংলাদেশ সর্বোচ্চ ৯.৬% প্রবৃদ্ধি অর্জন করে। বিগত দশকে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতির পরও প্রবৃদ্ধি অর্জনে বঙ্গবন্ধুর রেকর্ড এখনো অটুট রয়েছে। 
বাংলাদেশের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বৈদেশিক নীতি মূলত বঙ্গবন্ধুর মৌলিক মূল্যবোধ ও দর্শনের সফল প্রতিফলন বলে মন্তব্য করেন সভাপতি। 

বেসরকারি খাতকে শক্তিশালী ও আধুনিক করতে বাংলাদেশ বেশকিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। যা দেশের শিল্পায়ন ও রপ্তানি নির্ভর প্রবৃদ্ধি অর্জনকে নিশ্চিত করেছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মো. জসিম উদ্দিন। 

বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে পেয়ে এসেছে বলে মন্তব্য করেন সভাপতি। এসময় মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যও আমদানির আহ্বান জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত