দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিচ্ছে রূপায়ণ গ্রুপ। বুধবার সন্ধ্যায় রূপায়ণ সিটি উত্তরায় শুরু হয় এই সংবধর্না অনুষ্ঠান। আয়োজকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সবার সহযোগিতার ধারাবাহিকতা থাকবে বলেও আশা প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক মারিয়া মান্ডা।
তিনি বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই রূপায়ণ গ্রুপকে। এত সুন্দর একটি আয়োজনের জন্য। আমাদের ফুটবল দলের কোচসহ স্যাররা যারা আছেন, তাদেরকেও ধন্যবাদ। আপনাদের সহযোগিতা পেয়েছিলাম বলেই আমরা আজ এখানে আসতে পেরেছি। ভবিষ্যতে আপনাদের সবার সমর্থনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রজেক্ট— দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি 'রূপায়ণ সিটি উত্তরা'য় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খাঁন মুকুল নারী ফুটবলারদের হাতে ৩০ লাখ টাকার অর্থ পুরস্কার তুলে দেবেন।