বাংলাদেশের সাবেক পেসার গোলাম মোহাম্মদ নওশের প্রিন্স এখন যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সদস্য। তাকে নির্দিষ্ট কোন পদে রাখা হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে বোর্ডটির ভারপ্রাপ্ত সভাপতি বিকে অতুল রায় সদস্য হিসেবেই প্রিন্সকে সম্বোধন করেছেন। সাবেক বাংলাদেশি পেসারকে অভিনন্দন জানিয়ে তার অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্র ক্রিকেট এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি প্রিন্সও এমন নিয়োগে উচ্ছ্বাস প্রকাশ করেন ফেইসবুকে।
১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন প্রিন্স। ছিলেন দলের প্রধান পেস বোলারদের একজন। নানা কারণে ক্যারিয়ার দীর্ঘ হয়নি এই পেসারের। সে সময় লাল-সবুজের জার্সিতে খেলেছেন ৯টি ওয়ানডে। এরপরই পাড়ি জমান সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্রিকেটকে পুরোপুরি ভুলে না যাওয়ায় এখন ভিন্নভাবে ভিন্ন দেশে খেলাটির সঙ্গে জড়ালেন।
