দিনাজপুরের চিরিরবন্দর থানা-পুলিশ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বিন্যাকুড়ি দক্ষিণনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন (৩৫) ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে ও পেশায় একজন কৃষক।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, মধ্যরাতে নিজ শয়ন কক্ষ থেকে বাইরে বের হন আলমগীর হোসেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে ওই এলাকার জনৈক নাজমুল হকের ব্রয়লার মুরগির খামারের পাশে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
নিহতদের মরদেহে আঘাতের দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
