নৌপরিবহন মন্ত্রণালয়

বিআইডব্লিউটিএ পরপর দু’বার শ্রেষ্ঠ সংস্থা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:০৭ এএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) বিআইডব্লিউটিএ পরপর দুবার প্রথম হয়েছে। এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সকল সংস্থা প্রধানদের মধ্যে ব্যক্তিগত দক্ষতা, সততা, অভিজ্ঞতা ও পারফরম্যান্স মূল্যায়ন করে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেককে ২০২০-২১ অর্থবছরে নৌপরিবহন সেক্টরে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের ১১টি সংস্থার মধ্যে বিআইডব্লিউটিএ একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে। সংস্থাটি করোনা মহামারীকালে নৌপথে সকল পরিবহন ব্যবস্থা চালু রেখে জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক চালিকা শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিআইডব্লিউটিএ পরপর দুবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) প্রথম স্থান অধিকার এবং বিআইডব্লিউটিএর চেয়রাম্যানের জাতীয় শুদ্বাচার পুরস্কার সংস্থাটির কর্মকা- আরও বেগবান ও গতিশীল করে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ও মালামাল পরিবহন সেবা বৃদ্ধি পাবে।

দেশের অভ্যন্তরীণ নৌপথের যাত্রী ও মালামাল পরিবহন ব্যবস্থা সুদৃঢ় রাখার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়োজিত। নৌপথের উন্নয়ন তথা নাব্য রক্ষা, বন্দর অবকাঠামো উন্নয়ন, নৌপথে ঘাটের পন্টুন স্থাপন, নদীর সার্ভে কার্যক্রম, নৌপথে নিরাপদ নৌচলাচল নৌসহায়ক যন্ত্রপাতি স্থাপন, নৌপথে নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহন ব্যবস্থা সচল রেখে বিআইডব্লিউটিএ কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত