বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৭ এএম

আজ ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ৮ দিন সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিএসসিএল জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকাল সাড়ে ৯টার পরে এ ঘটনা ঘটতে পারে।

প্রাকৃতিক এ ঘটনার জন্য বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত