মিঠুনের নেতৃত্বে তামিলনাড়ুতে খেলবে বিসিবি একাদশ

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০১:৩৬ পিএম

যাওয়ার কথা ছিল দুবাইতে। সেখানে আফগানিস্তান এ দলের সঙ্গে সাদা ও লাল বলের ক্রিকেট খেলার কথা ছিল। কিন্তু অর্থাভাবে শেষ পর্যন্ত সিরিজ বাতিল করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিসিবি যোগাযোগ শুরু করে প্রতিবেশি দেশের রাজ্যগুলোর সঙ্গে। সেই আবেদনে সাড়া দেয় তামিলনাড়ু। তবে বাংলাদেশ ‘এ’ দল নাম নিয়ে যেতে পারছেন না ক্রিকেটাররা।

অবশেষে ‘এ’ দলের বদলে বিসিবি একাদশ নামে চারদিন ও একদিনের ক্রিকেটের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৯ অক্টোবর চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন তারা। দুই সংস্করণের বিসিবি একাদশের দলকেই নেতৃত্ব দেবেন মো. মিঠুন।

চার দিনের ম্যাচের জন্য স্কোয়াড

মো. মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, আনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মো. আনামুল হক।

একদিনের ম্যাচের জন্য স্কোয়াড

মো. মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, আনামুল হক বিজয়, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটোয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, মো. রহমান রাজা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত