মির্জাপুরে বিএনপির একাংশের সম্মেলন স্থগিত

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১১:৫৫ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাইদ সোহরাব ও জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খানের নেতৃত্বাধীন বিএনপির একাংশের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে।

রোববার (৯ অক্টোবর) সকালে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাইদ সোহরাব।

তিনি বলেন, দলের বৃহত্তর স্বার্থে এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছি। 

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আয়োজিত সম্মেলনে যোগ দেবেন কিনা জানতে চাইলে সাইদুর রহমান সাইদ সোহরাব বলেন, অসুস্থতার কারণে ওই সম্মেলনে আমি যোগ দিচ্ছিনা। আমি বর্তমানে ঢাকায় আছি। দলের বৃহত্তর স্বার্থে আপাতত আমরা কোন কর্মসূচি নিচ্ছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত