রোহিঙ্গাদের জন্য ৬২ লাখ ইউরো দেবে ইইউ

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০২:০১ এএম

কক্সবাজার ও ভাসানচরে থাকা রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্য ৬ দশমিক ২ মিলিয়ন বা ৬২ লাখ ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এ সহায়তাকে স্বাগত জানিয়েছে।

গতকাল সোমবার ইউএনএইচসিআরের ঢাকা অফিস এক বিজ্ঞপ্তিতে ইইউর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এতে বলা হয়, ইউরোপীয় কমিশনের নাগরিক সুরক্ষা ও মানবিক সহায়তা ইউরোপীয় বিভাগের (ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস) প্রধান কার্যালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ৬ দশমিক ২ মিলিয়ন ইউরোর অনুদান দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগণের জন্য চলমান সুরক্ষা ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগণের জন্য মানবিক কার্যক্রম ষষ্ঠ বছরে পদার্পণ করছে। এ অঞ্চলে ইউএনএইচসিআরের কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের চলমান সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত