নানা কর্মসূচির মধ্যদিয়ে মাভাবিপ্রবির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০১:৪১ পিএম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামকে নিয়ে ভিত্তিপ্রস্তরের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।

এরপর রিজেন্ট বোর্ড সদস্য, ডিন, রেজিস্ট্রারকে নিয়ে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।

সকাল ৮টা ২০ মিনিটে ভাইস-চ্যান্সেলর সবাইকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর একাডেমিক কাম রিসার্চ ভবনের সামনে দোয়া ও মোনাজাত শেষে কেক কাটা হয়।

এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, অফিসার্স এসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতারা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৯৯ সনের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ^বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত