ঢাকায় শেষ হয়েছে এশিয়ান জিমন্যাস্টিক ইউনিয়নের পাঁচ দিনব্যাপী কোচেস কোর্স; যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও কাতারের জিমন্যাস্টিক কোচেরা। মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিকের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছেন এজিইউ’র মেয়েদের জিমন্যাস্টিকের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রাদিয়া কিজিলগুন।
১১ অক্টোবর কোর্সের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব পরিমং সিংহ। ঢাকার একটি হোটেলে শনিবার সন্ধ্যায় হয়েছে প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারীদের হাতে উপহার ও সনদপত্র তুলে দেন শেখ বশির আহমেদ মামুন। কোর্স পরিচালক রাদিয়া জানিয়েছেন বাংলাদেশকে নিয়ে তার মুগ্ধতার কথা, ‘বাংলাদেশে জিমন্যাস্টিক খুবই সম্ভাবনাময় একটা খেলা। দেশের ছেলেরা ভালো করছে, মেয়েরাও আশা করি সামনে ভালো করবে। এই খেলাটায় একদম মৌলিক বিষয়গুলো অল্প বয়সেই রপ্ত করতে হয়। তাই কোচদেরও খুব যতœবান হতে হবে, কারণ একবার ভুল শিখলে সেটা ঠিক করা কঠিন।’
